• সমগ্র বাংলা

শ্বশুরবাড়ির কাঁঠাল বাগান মিললো জামাইয়ের ঝুলন্ত মরদেহ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মো. আকিবুল হাসান (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলান উদ্দিন।  

এর আগে একইদিন সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর কাঁঠাল বাগান থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ। 

এসআই হেলান উদ্দিন বলেন, ঋণগ্রস্ত হয়ে পারিবারিক চাপে ছিলেন নিহত ব্যক্তি। নিহতের স্বজনরা জানিয়েছেন ঋণের চাপে সব সময় অশান্তি করতেন। এ নিয়ে সব সময় পারিবারিক সমস্যা হতো। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই এসআই।

নিহত আকিবুল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাতার গ্রামের জাফর শেখের ছেলে। তিনি বেড়াইদেরচালা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে শিরিনার স্বামী। কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে থাকতেন আকিবুল। 

নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, গতকাল রাত ১২টার পর কোনো এক সময় আমার স্বামী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের কাঁঠাল বাগানে গিয়ে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। গত রাতে ঋণের টাকা নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। এ জন্য আমার স্বামী আত্মহত্যা করছে বলে আমার ধারণা। আজ ভোরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo