• সমগ্র বাংলা

বগুড়ায় আ.লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোখলেছার রহমান (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মোখলেছার রহমান উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নশরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে।

জানা যায়, মোখলেছার রহমান আদমদীঘি উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাসায় তার ছোট স্ত্রী আফরোজাকে নিয়ে বসবাস করছিলেন। আফরোজা চাটখইর মাদ্রাসায় শিক্ষকতা করেন। আফরোজা প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও তার স্বামীকে বাড়িতে রেখে মাদ্রাসায় পড়াতে যান। দুপুরে বাড়িতে এসে দেখেন সদর দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে প্রতিবেশীদের সহযোগিতা নেন। এসময় দরজা ভেঙে ফেলার পর দেখতে পায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। এমন অবস্থায় তাকে উদ্ধার করে বিনাছায় নেওয়ার পর দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন।
এ প্রসঙ্গে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo