• সমগ্র বাংলা

ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানিয়ে ছাত্র সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুড়িগ্রামে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থী। এ সময় যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহবান জানান তারা।

সোমবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার নিয়ে এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পদযাত্রা করে কুড়িগ্রাম সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফি, সদর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান রাব্বী, কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি আরেফিন, বিজয় কুমার সেন, নুরনবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা ফিলিস্তিনে ইসরাইলি হামলার তীব্র নিন্দাসহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পাশাপাশি এই হামলা বন্ধের দাবি জানান

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo