• প্রশাসন

কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সুপারের ব্রিফিং 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ মে) দুপুরে জেলা পুলিশের আয়োজনে চিলমারী মডেল থানা প্রাঙ্গনে চিলমারী, রৌমারী ও রাজিবপুরে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ১ম ধাপে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, সাহস ও যুধবদ্ধতার সাথে  পুলিশি দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন। সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়ার নির্দেশনা এবং কোন পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরন করে সেক্ষেত্রে কঠোর বিভাগীয় ব্যবস্থার কথা বলেন পুলিশ সুপার। তিনি সকল পুলিশ সদস্যকে রেইনকোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ  যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নাশকতার পরিকল্পনাকারীদেরও প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয় ব্রিফিং প্যারেডে। এছাড়াও মহামান্য নির্বাচন কমিশন কতৃক নির্বাচনী দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় বর্জণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট নাহিদ হাসান জনি, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আবু ছাঁয়েম মিয়া সহ জেলা পুলিশের অন্যন্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo