ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ অপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া। শনিবার সরকারি ডাটাবেজ থেকে এ তথ্য জানা গেল। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় জেলেনস্কিকে পাওয়া গেছে। এটি সেই অপরাধীদের একটি অনলাইন ডাটাবেজ, যাদের কর্তৃপক্ষ খুঁজছে।
তালিকায় উল্লেখ করা হয়েছে, ফৌজদারি একটি অপরাধে তাকে খোঁজা হচ্ছে। তবে এর বেশি কিছু উল্লেখ করা হয়নি। কেন জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হলো, তা নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো জেলেনস্কিকে টার্গেট করে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট গত বছর বলেছিলেন, তাকে হত্যায় অন্তত পাঁচ-ছয়টি চেষ্টা ব্যর্থ হয়েছে।
ইউক্রেনে সেনা পাঠানোর পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে এক ভাষণ দেন। তাতে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাত করার আহ্বান জানান। রাশিয়া তাদের তাদের ওয়ান্টেড তালিকায় বিদেশি রাজনীতিবিদসহ বিভিন্ন দেশের নেতৃস্থানীয় লোকেরাও রয়েছেন।
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...
নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...
নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...
নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

মন্তব্য (০)