• সমগ্র বাংলা

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মুরাদ বিশ্বাস (৫২) নামে এক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। জানা যায়, তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের হাসান বিশ্বাসের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জিম্মায় নিয়েছে। 

রবিবার (৫ ই মে)  দুপুরে দিকে টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেট সংলগ্ন এলাকায় টুঙ্গিপাড়া এক্সপেসের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে। 

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রবিবার  শারীরিক প্রতিবন্ধী মুরাদ বিশ্বাস ট্রেন লাইনের পাশে ঘাস কাটছিল। লাঠি ভর দিয়ে চলাচল করেন তিনি। দুই-দিন ধরে স্ত্রীর সাথে ঝগড়া চলছিল নিহত ব্যক্তির। পারিবারিক কলহের কারণে ওই যুবক রবিবার  টুঙ্গিপাড়া-রাজশাহী ট্রেন লাইনের কলিমাঝি পূর্বপাড়া রেলগেটের পূর্ব পাশে টুঙ্গীপাড়া এক্সপেসের নিচে ঝাঁপ দিতে পারে । এ সময় ট্রেনে তার মাথা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ফরিদপুরের  বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. শহিদুল ইসলাম  জানান, থানা পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সকল আইনি প্রক্রিয়া রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo