• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের মাসিক সভায় ১১ জনকে পুরস্কার প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক সভায় ১১ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (৫ মে) সকালে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম'র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত মোঃ আমিরুজ্জামান এর পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে  র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম।

মাসিক কল্যান সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১১ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মার্চ/এপ্রিল ২০২৪ মাসের সামগ্রিক মূল্যায়নে বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, শ্রেষ্ঠ ইউনিট হিসেবে কুড়িগ্রাম ডিএসবি ডিআইও-১ মোঃ আব্দুর রাজ্জাক মিঞা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে চর রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আতাউর রহমান, শ্রেষ্ঠ টিআই হিসেবে সদর ট্রাফিকের মোঃ সাব্বির আশিকুল আলম চৌধুরী, পিপিএম, শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে মোঃ সুজন রেজা, শ্রেষ্ঠ এসআই হিসেবে ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক,বিশেষ পুরষ্কার প্রাপ্ত হয়েছেন কুড়িগ্রাম থানার এসআই (নিরস্ত্র) মোঃ হাসানুজ্জামান, শ্রেষ্ঠ এএসআই কচাকাটা থানার এএসআই (নিরস্ত্র) মোঃ বকুল মিয়া, শ্রেষ্ঠ তামিলকারী হিসেবে কুড়িগ্রাম থানার এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিনুর রহমান, শ্রেষ্ঠ কনস্টেবল হিসেবে পুলিশ লাইন্সে কর্মরত মোঃ বাবুল মিয়া, শ্রেষ্ঠ নারী কনস্টেবল হিসেবে চিলমারী থানায় কর্মরত শ্রাবন্তী রানী রায়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, জংগীবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের সহ সম্পূর্ন সততা, সাহস,  নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। 

এ সময়  উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo