• সমগ্র বাংলা

উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর বাড়ির সামনে বোমা বিষ্ফোরণ!  

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের (ঘোড়া প্রতীক) বাসার সামনে দুইটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বত্তরা। এবিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

শনিবার দিনগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার নাভারন ত্রিমোহিনী (কলোনী মোড়) গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ বিষয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল জানান, আমি রাতে নির্বাচনী গনসংযোগ শেষে বাসায় ঘুমিয়ে পড়ি। তারপর বিকট শব্দে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার বাড়ির সামনে পরপর দুটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ। আমি পরিবার নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠি। ধারণা করা হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে দূর্বত্তরা আতঙ্কসৃষ্টির লক্ষে এধরণের ঘটনা ঘটাতে পারে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, প্রার্থীর বাড়ীর সামনে রাতে দুটি বিষ্ফোরণ ঘটেছে। থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত পূর্কক আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে। #

 

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo