• সমগ্র বাংলা

নওগাঁয় ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আরো একজনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রচন্ড দাবদাহের মধ্যে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে দুলাল উদ্দিন সরদার (৫৫) নামের  এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে। নিহত দুলাল উদ্দিন সরদার ওই গ্রামের কশরত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুলাল উদ্দিন সরদার বুধবার তার বাড়ির কাছে মাঠে ধান কাটতে যান। এদিন দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে যান। তাৎক্ষণিক ভাবে তাকে মাঠ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রওশন হ্যাপি বলেন, কৃষক দুলালকে হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়। আমাদের ধারণা প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মাঠের মধ্যেই মারা গিয়েছিলেন। তবে তার লো প্রেশার ছিল বলেও জানিয়েছে স্বজনরা।

এদিকে, গত তিন সপ্তাহ ধরে চলমান দাবদাহে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত মঙ্গলবার জেলার বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস। আর এই দাবদাহে গত এক সপ্তাহের মধ্যে হিটস্ট্রোকে মোট চারজনের মৃত্যু হলো।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo