ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় মোটর সাইকেল চালক শাজাহান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে মিরপুর উপজেলার চেয়ারম্যান রোডে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মিরপুর উপজেলার নওয়াপাড়া জুগিপোল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় সে একজন কাঁচামাল ব্যবসায়ী।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান।
নিহত শাজাহান মোটর সাইকেল নিয়ে মিরপুর থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে চেয়ারম্যান রোড এলাকায় একটি গরুবাহী ইঞ্জিন চালিত নছিমন মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যায় শাজাহান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাজাহানের মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যায়।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)