• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মেক্সিকোতে দুর্ঘটনায় নিহত ১৪

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়ে। এছাড়া আহত হয়েছে আরও ৩১ জন। স্থানীয় সময় রোববার ওই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়।

মেক্সিকো রাজ্যের রাজধানীর উপকণ্ঠে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় নিরাপত্তা সচিব জানিয়েছেন, সড়কপথে একটি বাস উল্টে গেলে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, ২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত বছর ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি সড়ক দুর্ঘটনার খবর রেকর্ড হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি, উত্তর-মধ্য রাজ্য সান লুইস পোটোসিতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে চারজনই ছিল শিশু।

গত শনিবার একটি ট্রাক অভিবাসীদের ওপর উঠে গেলে তিনজন নিহত হয়। দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওই ঘটনায় চালক এখনও পলাতক রয়েছেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo