ছবিঃ সিএনআই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনটি পালনে রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডঃ মাহবুবুল আলম খোকনসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, দরিদ্র ও অস্বচ্ছল জনগনের আইনগত সহায়তা নিশ্চিতে লিগ্যাল এইড আন্তরিকতার সাথে কাজ করছে।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)