ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধিঃ 'স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ' স্লোগানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্যাপন করা হয়েছে।
২৮ এপ্রিল, রবিবার সকালে প্রতিষ্ঠানটির আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মনির হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (অতিরিক্ত দায়িত্ব)প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকুনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদের। মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মোঃমিজানুর রহমান, শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মশিউর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

মন্তব্য (০)