• লিড নিউজ
  • সমগ্র বাংলা

লালমনিরহাটে বিএসএফ'র গুলিতে নিহত ১

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল নিহতের ঘটনা ঘটেছে।

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যের গুলিতে শুক্রবার(২৬ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত. অপির উদ্দিনের ছেলে নিহত আবুল কালাম ডাকু(২৪)।

বিজিবি, পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাসা থেকে বেড় হয়ে কয়েকজন গরু পারাপারকারী রাখালসহ শ্রীরামপুর ইউনিয়নের পকেট সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় গরু আনতে যায়। এ সময় বিএসএফের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুরুতর আহত হলে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।      

৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালাংগী কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন বলেন, ‘বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু নামে একজন যুবক নিহত হয়েছে।

 ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।’

পাটগ্রাম থানার ওসি মোঃ আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে আহত যুবক আবুল কালাম ডাকুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।  ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জলঢাকায় হাট বাজার ইজারাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...

image

ফরিদপুরে মধুমতীতে বর্ণাঢ্য নৌকা বাইচ ও কনসার্ট: মাদকমুক্ত...

২

ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...

image

সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্ট...

image

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ...

৪

নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

image

নড়াইলে এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কালিয়া উপজেলা ফাইটার্স...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে টেপ টেনিস বলের অন্যতম বড় আসর এনপিএল...

  • company_logo