ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের দুই সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত ২ জন পুলিশ সদস্যকে রোববার (২১ এপ্রিল) র্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পদোন্নতি প্রাপ্ত সদস্যরা হলেন- এএসআই (সশস্ত্র) মোঃ মামুন মিয়া ও এএসআই (সশস্ত্র) মোঃ মিঠু হোসেন। পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে সম্মানিত নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব একেএম. ওহিদুন্নবী।
নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...
নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...
নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

মন্তব্য (০)