• লিড নিউজ
  • আন্তর্জাতিক

রাফায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। মূলত রাফার একটি আবাসিক ভবনে এই হামলা চালায় দখলদার বাহিনী।

তাছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে নুর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। 

সম্প্রতি রাফার কাছাকাছি এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে ইসরায়েল। সেখানের কৃষি জমি ধ্বংস করছে তারা।

গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৭ হাজার। 

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিলো ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি ফের ইরানে হামলা চালায় বা তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবো। 

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (০)





image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

  • company_logo