• প্রশাসন

কুড়িগ্রাম সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আগামীর 'স্মার্ট বাংলাদেশ' গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা, যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ। এরই ধারাবহিকতায় বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এস এম রশিদুল হক পিপিএম-সেবা। এ সময় অতিরিক্ত ডিআইজি কুড়িগ্রাম সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন 

পরিদর্শন সময়ে তিনি কুড়িগ্রাম সার্কেলের আওতাধীন গুরুত্বপূর্ণ মামলা সহ আগত সময়ের যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জদের প্রেরণা ও প্রেষণা প্রদান এবং জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে টেকসই করতে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ব্যক্তিস্বার্থের উপরে উঠে দেশসেবার জন্য দূর্বার পুলিশিং করার নির্দেশনাও প্রদান করেন অতিরিক্ত ডিআইজি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo