• প্রশাসন

কুড়িগ্রামে পুলিশের তিন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের তিন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন এএসআই (সশস্ত্র) মাহফুজা, এএসআই (সশস্ত্র) পলি রানী রায় ও এএসআই (সশস্ত্র) মোঃ রেজু খন্দকার। 

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় মেধাক্রম অনুসারে নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত ৩ জন পুলিশ সদস্যকে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাদের র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশের এএসআই (সশস্ত্র) দের অভিনন্দন জানান এবং স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ণ সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সাহস ও পেশাদারিত্বের সাথে নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo