• প্রশাসন

দোহারে ব্যবসায়ীদের সাথে পুলিশের মত বিনিময় সভা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

দোহার প্রতিনিধিঃ.ঢাকার দোহারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দোহার উপজেলার সকল হাট বাজারের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭মার্চ) দুপুরে দোহার থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। দোহার থানার ওসি হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো.আশরাফুল আলম।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানে পরামর্শ দেয়া হয়। এছাড়া রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সুমন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, হাসপাতাল রোড ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ, তানজিম ইসলামসহ জয়পাড়া ও দোহার উপজেলার বিভিন্ন বাজার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীবৃন্দ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo