• প্রশাসন

কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধে শিক্ষার্থী ও সুধীজনের সাথে পুলিশের সচেতনতামূলক সভা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ "সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" প্রতিপাদ্যে কুড়িগ্রামে সড়ক দূর্ঘটনা রোধকল্পে স্কুল কলেজের শিক্ষার্থী, ড্রাইভার, শ্রমিক ও সুধীজনদের অংশগ্রহণে জেলা পুলিশের সচেতনতামূলক সভা হয়েছে।কুড়িগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত সড়ক দূঘর্টনা রোধকল্পে সচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- ভোগডাঙ্গা মডেল কলেজের প্রিন্সিপাল মোঃ দবীর উদ্দিন ও ইসলামপুর বহুমুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আতাউল গনি ওসমানী। সড়ক দূঘর্টনা রোধকল্পে সচেতনতা মূলক সভায় উপস্থিত পুলিশ সুপার কুড়িগ্রাম জেলায় চলমান সময়ে বিভিন্ন সড়ক দূর্ঘটনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করেন।

পাশাপাশি সকলকে সম্মিলিত ভাবে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সড়ক পরিবহন আইন মেনে চলাচল করার আহবান জানান। তিনি আরো বলেন, জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ধারাবাহিক ভাবে কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল কলেজে সড়ক দূর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক সভা ও সড়কে চলাচলে বিভিন্ন নিয়ম সম্পর্কে ড্রিল পরিচালনা করবে। এসময় ভোগডাঙ্গা মডেল কলেজে বিভিন্ন ট্রাফিক সাইন ও আইন সম্বলিত ট্রাফিক কর্ণার স্থাপন করা হয়।

সভা শেষে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাটেশ্বরী বাজারে রাস্তা পারাপার হওয়ার নিয়ম সম্পর্কে বিভিন্ন ড্রিল করানো হয়। সভায় জেলা পুলিশের আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) জনাব এ কে এম ওহিদুন্নবী। কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান এবং ট্রাফিক ইনচার্জ জনাব এ কে এম বানিউল আনাম।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo