• লিড নিউজ
  • চাকরি খবর

৩ ক্যাটাগরিতে চাকরির সুযোগ দিচ্ছে এনআরবিসি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

  • Lead News
  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

জব ডেস্কঃ বেসরকারি এনআরবিসি ব্যাংক তিন ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেবে। সদ্য স্নাতক পাস করা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। 

১. পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫–এর মধ্যে ৪ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। 

বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ৪৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) 

২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ২.৮৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ৩.৫ থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বা দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। 

বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ৩৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ২.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫-এর মধ্যে ৩ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। উপস্থাপনায় দক্ষ হতে হবে। প্রযুক্তিগত জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা থাকতে হবে। 

বয়স: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: ২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) 

শর্ত
নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর প্রবেশনকাল হিসেবে গণ্য হবে। এ ছাড়া যোগদানকারীকে যোগদানের সময় এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি এই ব্যাংকে কমপক্ষে তিন বছর চাকরি করবেন। 

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের এনআরবিসি ব্যাংকের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৪।

মন্তব্য (০)





image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ল' অফিসার নিয়োগ

চাকরি ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘ল' অ...

image

বিজিবিতে অসামরিক ১৭৪ পদে নিয়োগ

চাকরি ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ১৪ থেকে ২০ গ্রেডের অসামরিক...

image

২ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এসিআই কোম্পানিতে চাকরি

চাকরি ডেস্ক : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ ব...

image

ব্র্যাক হেলথকেয়ারে চাকরি, মাসিক বেতনসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : ‍নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প...

  • company_logo