• লাইফস্টাইল

সেহেরিতে রাঁধুন সুস্বাদু দই পাবদা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ পাবদা মাছ পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। কম কাটাযুক্ত এই মাছ অনেকেরই প্রিয়র তালিকায় আছে। রমজানে সেহেরিতে পাতে রাখতে পারেন মুখরোচক দই পাবদা। কীভাবে রান্না করবেন জানুন তার উপায়- 

উপকরণ

পাবদা মাছ- ৮টি
টক দই- আধা কাপ 
পেঁয়াজ কুচি- আধা কাপ

হলুদ গুঁড়া- ১ চা-চামচ
মরিচ গুঁড়া -১ চা-চামচ
ধনে গুঁড়া- ১ চা-চামচ
জিরা ও মৌরি গুঁড়া- আধা চা-চামচ করে
কাঁচা মরিচ- ৪/৫টি

লবণ- স্বাদমতো
তেল- ৪ টেবিল-চামচ
ধনেপাতা কুচি- আধা কাপ 
পানি- অল্প

প্রণালি

পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। দইয়ের পানি ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ফেটানো দইয়ের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে মাছগুলো মেখে রাখুন। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। এতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিন। এবার ধনেপাতা আর কাঁচা মরিচ বাদে অন্য সব উপকরণ এক এক করে দিয়ে দিন। অল্প পানি মিশিয়ে মসলা কষান।

চাইলে এক চিমটি কালোজিরা দিতে পারেন। মসলা থেকে ঘ্রাণ বের হলে মাছগুলো দিয়ে উল্টে-পাল্টে সামান্য পানিসহ রান্না করুন। সবশেষে ধনেপাতা কুচি আর কাঁচা মরিচ দিয়ে দুই মিনিট ঢেকে রাখুন। তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার দই পাবদা। 

মন্তব্য (০)





image

বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক : বর্ষাকাল প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তো...

image

চেরির স্বাস্থ্যগুণ: পুষ্টি উপাদান, উপকারিতা ও খাওয়ার নিয়ম

নিউজ ডেস্ক : চেরি ফল নানা রকমের ভিটামিন ও খনিজে ভরপুর, যা শর...

image

নতুন চুল গজাতে ৪ ভেষজের ব্যবহার

নিউজ ডেস্ক : রাতারাতি চুল গজানো সম্ভব নয়, চুল পড়া বন্ধও নয় ঠ...

image

প্রাক্তনকে কেন সহজে ভুলতে পারে না মানুষ, ভালোবাসা কী সত্য...

লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে যাওয়ার পরও কোনো পুরনো গান, ভ...

image

গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনে শিশুর অটিজমের কোনো ঝুঁকি ন...

নিউজ ডেস্ক : গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবনের ফলে শিশুর অটিজম বা এডিএইচডি...

  • company_logo