• লিড নিউজ
  • রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান কারাগারে

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খানকে কালিয়াকৈর থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (৬ মার্চ) দুপুরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  বিএনপি'র কেন্দ্রীয় এই নেতা এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।    

জেলা বিএনপি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন চলাকালে গত বছর অক্টোবর মাসে গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এতে হুমায়ুন কবীর খানসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। এ মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। ইতিপূর্বে অপর এক রাজনৈতিক মামলায় হুমায়ুন কবীর খান প্রায় ছয় মাস কারাভোগ করেন।

কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি হেলাল উদ্দিন বলেন, হাইকোর্টে আগাম জামিন ছিল। পরে আজ সকালে হুমায়ুন কবীর খান আদালতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুর জেলার বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খানকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও তার নিঃস্বার্থ মুক্তি দাবি করেছেন।  

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo