• সমগ্র বাংলা

শিবচরের এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৪

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

শিবচর, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশু, এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় এলে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু-নারীসহ তিন জন নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আরও ১ যাত্রী।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর সামনে থাকা বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এসময় বেশ কয়েকজন হতাহত হয়েছে।  

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে তিন জন মারা যায়, বাকিরা বিভিন্ন হাসপাতালে মারা যায় বলে শুনেছি। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’

হাইওয়ে পুলিশ (মাদারিপুর অঞ্চল) ফরিদপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo