• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ " নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার" এই প্রতিপাদ্যে লালমনিরহাটে নিরাপদ খাদ্য ও ভোক্তার অধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কনজুমারস এসোসিয়েশন  অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ক্যাবের লালমনিরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট একেএম শামছুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্।এ সময় তিনি বলেন, সরকারের সাথে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ক্যাব। এতে ক্রেতা ও ব্যবসায়ীরা সচেতন হচ্ছে। সেমিনারে ক্রেতা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাওয়ার পয়েন্ট প্রর্দশন ও উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা।

ক্যাবের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম,জেলা ওষুধ তত্বাবধায়ক হাফিজুর রহমান, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি,সাধারণ ব্যবসায়ী,সাংবাদিক,ক্যাবের সদস্যগন উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo