• তথ্য ও প্রযুক্তি

নকল ও বিপজ্জনক ১৮ অ্যাপ সরিয়ে নিলো গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। কমবেশি সবাই সারাদিন অসংখ্যবার গুগল ব্যবহার করেন। যখন যা কিছু জানতে ইচ্ছা হয় কয়েকটি ক্লিকেই গুগল থেকে জেনে নিতে পারছেন। গুগলের প্লে স্টোর থেকে যখন খুশি অ্যাপ ডাউনলোড করে নিতে পারছেন।

তবে আসল অ্যাপের রূপে ঘাপটি মেরে থাকে অনেক নকল ও বিপজ্জনক অ্যাপ। যা ব্যবহারকারীদের ফোনের তথ্য চুরি করে। এসব তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করে আবার কখনো সরাসরি ব্যবহারকারীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

গুগল মাঝে মধ্যেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সরিয়ে দেয়। কিন্তু আপনার ফোনে তখনও সেই সব অ্যাপ থেকে যায়। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গুগল কেন এমনটা করে? মূলত গুগল প্লে স্টোরও ব্যবহারকারীদের সুরক্ষায় অনেক অ্যাপ সরিয়ে দেয়। যেসব ভুয়া অ্যাপ নিয়ে ব্যবহারকারীরা রিপোর্ট করে সেই অ্যাপগুলোকেই গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়।

সম্প্রতি নতুন করে ১৮টি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। এই সব মোবাইল অ্যাপে স্প্যাইলোন ম্যালওয়্যার পাওয়া গেছে, যা ব্যবহারকারীদের সব ডাটা চুরি করছিল। এসব অ্যাপ প্লে স্টোর থেকে কয়েক লাখ বার ডাউনলোড করা হয়েছে। ইএসইটির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo