• সমগ্র বাংলা

চাটমোহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোালন, কালো ব্যাচ ধারণ, প্রভাতফেরি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন প্যানেল চেয়ারম্যান ফিরোজা পারভীন, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিমসহ কর্মকর্তাবৃন্দ। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠণ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, বিএনপি ও অঙ্গ সংগঠণ, প্রেসক্লাব, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠণ পুষ্পস্তবক অর্পণ করে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল। চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ, অরবিট্ল লিংক স্কুল এন্ড কলেজ, বিদ্যাপীঠ স্কুল, ডিএ জয়েন উদ্দিন স্কুলসহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার মুলগ্রাম চিকনাই থিয়েটারের আয়োজন শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতি গবেষক ড.আমিরুল ইসলাম কনক।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo