ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষার জন্য আত্মদানকারী শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার জাকির হাসান।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার সিফাত বিনতে আরা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসানের সঞ্চালনায় শহীদ বেদিতে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ভাষাশহীদ আবদুস সালামের পরিবার, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন, ফেনী জেলা আওয়ামীলীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, আনসার ও ভিডিপি অফিস, মৎস্য অফিস, ফেনী চেম্বার অব কমার্স, বিএড কলেজ, জয়নাল হাজারী কলেজ, জাতীয় মহিলা সংস্থা, ফেনী প্রেসক্লাব, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, প্রাণিসম্পদ অফিস, তথ্য অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ফেনী জেনারেল হাসপাতাল, পরিবার পরিকল্পনা অফিস, শিল্পকলা একাডেমি, খাদ্য অফিস, সমবায় অফিস, পানি উন্নয়ন বোর্ড. ইসলামিক ফাউন্ডেশন, বিএমএ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন, পিটিআই, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও খলাঘরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
ভাষা শহিদ আব্দুস সালামের নিজ পরিবার ফেনী কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে ফুল দিয়েছে।