• সমগ্র বাংলা

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে মধ্যপ্রহরে মানুষের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে মধ্যপ্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।  গোর এ শহীদ বড়  ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টার পর প্রথম প্রহরে যৌথভাবে পুষ্পার্ঘ্য অর্পন করেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে পুষ্পার্ঘ্য অর্পন করেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেলসহ অন্যান্যরা।

ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত আবারো সাধারন মানুষের ঢল নামে শহীদ মিনারে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নিজ নিজ এলাকার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদী চত্ত্বর।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo