• সমগ্র বাংলা

কুড়িগ্রামে তিন উপজেলার যুবদের নিয়ে ইয়ুথ ইনোভেশন ল্যাব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে যুবক ও যুবতীদের অগ্রণী ভূমিকা পালনে তিন উপজেলার যুবদেরকে নিয়ে ৩দিন ব্যাপী ইয়ুথ ইনোভেশন ল্যাব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে আরডিআরএস ট্রেনিং সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আলী আর রেজা।

এসময় বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনালের হেড অব সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন আশিক বিল্লাহ, টেকনিক্যাল স্পেশালিষ্ট-সিভিক এনগেজমেন্ট আরাফাত আল ইয়াছিন, টেকনিক্যাল স্পেশালিষ্ট-ইউথ লিডারশীপ শারমিন মমতাজ, ফিন্যান্স ম্যানেজার কমল কুমার ঘোষ, টেকনিক্যাল স্পেশালিষ্ট-সইই রাকিবুল বাহার আরডিআসএস সিএনবি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ্ আল মামুন, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জাহানুর রহমান খোকন প্রমুখ।

নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরওয়েজিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন এর আর্থিক এবং আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সহযোগি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ’চাইল্ড, নট ব্রাইড (সিএনবি)’ প্রকল্প থেকে দাসেরহাট আরডিআরএস ট্র্রেনিং সেন্টারে  ১৮ থেকে ২০ ফেব্রæয়ারি পর্যন্ত এই ইয়ুথ ইনোভেশন ল্যাব এর কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও উলিপুর উপজেলা থেকে ৯জন যুবক ও ৯জন যুবতী অংশগ্রহন করে। কর্মশালার মাধ্যমে তারা ইউনিয়ন ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধে কর্মপরিকল্পনা ও সম্ভাব্য বাজেট নিয়ে পরিকল্পনা উপস্থাপন করে। পড়াশুনার পাশাপাশি নিজেদের ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ও নারী নির্যাতন বন্ধে প্রচারণামূলক কর্মকান্ডের পাশাপাশি নিজেদের উদ্যোগে বাজেট পরিকল্পনা করে বিভিন্ন স্টেকহোল্ডারকে নিয়ে এই গ্রুপ সরাসরি কার্যক্রমে অংশগ্রহণ ও বাস্তবায়ন করবে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo