• তথ্য ও প্রযুক্তি

বাজারে শিগগিরই ভিভো কম দামে বড় ডিসপ্লের ফোন আনছে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ ওয়াই সিরিজের নতুন ফোন নিয়ে বাজারে শিগগিরই হাজির হচ্ছে ভিভো। যার মডেল ওয়াই২০০ই। এটি একটি ৫জি স্মার্টফোন। যা অচিরেই বাজারে আসতে চলেছে।  এই ফোনটি একটি বিশেষ ডিজাইন এবং বিভিন্ন রঙের বিকল্পের সঙ্গে আসবে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এর বাদবাকি ফিচারও দুর্দান্ত। কোম্পানির টিজার অনুসারে, ফোনটি নীল এবং কমলা দুটি রঙের বিকল্পে আসবে।

এতে ডায়মন্ড ব্ল্যাক এবং জাফরান ডিলাইট শেড থাকবে। এর কমলা রঙের বিকল্প ভেগান লেদার ফিনিশে আসবে।ফোনটির পেছনের প্যানেলে ক্রিস-ক্রস প্যাটার্নের মতো স্টিচ দেওয়া হবে। ফোনটি প্লাস্টিক ব্যাক দিয়ে আসবে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটিতে অরা ফ্ল্যাশ লাইট দেওয়া হবে। ফোনটি দুইটি র‌্যাম অপশন ৬ জিবি এবং ৮ জিবিতে পাওয়া যাবে।

র‌্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চির সুবিশাল ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। যা ১২০০ নিটস পর্যন্ত উজ্জ্বলতা দেবে। এতে ফুল এইচডি প্লাস অ্যামোলিড প্যানেল ব্যবহৃত হয়েছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেনারেশন ২ মডেলের চিপসেট দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি চলবে অ্যানড্রয়েড ১৩ কিংবা ১৪ অপারেটিং সিস্টেমে। 

ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হচ্ছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য ভিভো ৪৪ ওয়াটের ফাস্ট চার্জার দেবে। ফোনের প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। সঙ্গে ২ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরাও থাকছে। সেলফির  জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর। ফোনটিতে একটি ইন - ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

ফোনটিতে ডুয়াল স্টেরিয়ো স্পিকার দেওয়া হবে। ফোনটি আইপি৫৪ রেটিংসহ কেনা যাবে। এর ওজন মাত্র ১৮৫.৫ গ্রাম। পুরুত্ব প্রায় ৭.৭৯ মিলিমিটার। ফোনটির আনুমানিক দাম ২০-২২ হাজার টাকার মধ্যেই থাকবে। এখন বাজারে আসলে এর প্রকৃত দাম জানা যাবে।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo