• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, চুরি, চাঁদাবাজি, রাত ১০টার পর অটো চলাচল বন্ধ, সিএনজি- মাহেন্দ্র পরিহনে ভাড়া বৃদ্ধি রোধ, মহাসড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন সম্পর্কিত গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। 

সভায় ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে উপজেলায় তিনি বিশেষ অভিযান পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সে ক্ষেত্রে তিনি গণমাধ্যম কর্মীসহ সকল জনপ্রতিনিধিদের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। 

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন, উপজেলা সদরে আইন শৃঙ্খলা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে অবিলম্বে বাজার ব্যবসায়ী মহল ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক আহবান করে সিদ্ধান্ত নেয়া হবে। 

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত একেএম ফরিদ উল্লাহ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম আল আমিন, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন রানাসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও কমিটি অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo