ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম সোহান হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারী ) সকালে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা অধ্যাপক আল হুসাইনুজ্জামান মামুন, টাউন ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, শ্রমিক লীগ নেতা হারাধন চন্দ্র, অটো রিক্সা শ্রমিক নেতা শামছুল হক প্রমূখ।
উল্লেখ্য,গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)