ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরী ও সামন্তযুগের ইতিহাস নিয়ে লেখা' হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ সোমবার ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপি বইমেলায় এটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।
উপস্থিত ছিলেন কবি তরুন ইউসুফ, বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষকুমার দত্ত।
কবি ও ছড়াকার মামুন তরফদার, বনবিষয়ক গবেষক ও লেখক মোঃ কামরুল মোজাহিদ, শিক্ষক নেতা শামীম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে একই সাথে মামুন তরফদারের ‘টাঙ্গাইলের নীলচাষ ও নীলবিদ্রোহ এবং মোঃ কামরুল মোজাহিদের ‘পরগনা পুকুরিয়ার প্রাক-কথন’ বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)