• রাজনীতি

রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর উপজেলার বাজার এলাকায় লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা।

এসময় সাধারণ মানুষসহ এই দেশকে জুলুমবাজ, অত্যাচারি ও ফ্যাস্টিজ সরকারের হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া সোনার বাংলাকে রক্ষা করতে সবাইকে রাস্তায় নেমে আন্দোলনের গতিকে আরো জোরালো করার আহ্বান জানান নেতারা।

এসময় থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুজ্জামান ভিপি জাপান, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, আলহাজ্ব এচাহক আলী, মোজাক্কির হোসেন প্রমুখ লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

আতিকুজ্জামান ভিপি জাপান বলেন গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠান পাশাপাশি মাতৃভ’মির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সকল গণতন্ত্রকামী রাজিৈনতক দল, শ্রেণিপেশার সংগঠন ও সচেতন জনগণের ইস্পাত কঠিন ঐক্য ও অব্যাহত সাহসী লড়াই আজ সমযের দাবী। আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘঠিয়ে তাদের অপশাসন, লুটপাট, দুর্নীতি, অনাচার ও অত্যাচার থেকে দেশকে মুক্তি করি এবং নিজেরা মুক্ত হই। এই ন্যায়যুদ্ধে বিজয় বিএনপিরই হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, স্থানীয় নি...

image

‎২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল...

নিউজ ডেস্কঃ ২০২৪ সালের আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, বরং যুদ্ধের ...

image

সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইসলামের দাওয়াত দিতে হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...

image

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থা...

নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ ...

image

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা ও সমমর্যাদার: শফিকুর রহমান

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের ব...

  • company_logo