• সমগ্র বাংলা

বাসের ধাক্কায় সড়কে ঝড়ল মা-ছেলের প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় একটি চাতাল মিলের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- একই ঝাওয়াইল ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) তার ছেলে শাকিব মিয়া (১৬)। শাকিব স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালর শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঝাওয়াইল বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি আনন্দ ভ্রমণের বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মা-ছেলে নিহত হয়।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, এছাড়া দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে যায়। এনিয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo