• সমগ্র বাংলা

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন৷ শুক্রবার ভোরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ট্রাক চালক নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও চালকের সহকারী উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)। 

মুঠোফোনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম। তিনি বলেন, বালুবাহী একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাওয়ার পথে বীরগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক ও এক সহকারী নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। পরে তাদের আত্মীয়জনের কাছে আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হয়৷ 

ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ আছে৷ এই ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo