• তথ্য ও প্রযুক্তি

এবার রেডমি সিরিজের নতুন ফোন আনল শাওমি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রেডমি সিরিজে নতুন ফোন আনল শাওমি। মডেল রেডমি এ৩। এই ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও প্রসেসর রয়েছে। কলিং, ইউটিউব, সোশ্যাল মিডিয়াসহ একাধিক কাজের জন্য দুরন্ত স্মার্টফোন। বিস্তারিত ফিচার্স এবং দাম জেনে নিন।

রেডমি এ৩ মডেলের ফোনটি বাজেট ফ্রেন্ডলি। এই ফোনের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। ৩.৪ এবং ৬ জিবি র‌্যামে ভার্সনে কেনা যাবে। স্টোরেজ ১২৮ জিবি। স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, অলিভ গ্রিন এবং লেক ব্লু রঙে পাওয়া যাবে।

প্রতিদিন ব্যবহারের জন্য যারা একটি ঠিকঠাক ফিচার্স সম্পন্ন স্মার্টফোনের সন্ধানে রয়েছেন তাদের জন্য এটি দারুণ বিকল্প হতে পারে। একাধিক ফিচার্স রয়েছে যা দিয়ে দারুণ সেলফি তুলতে পারবেন, একাধিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং স্মার্টফোন এক চার্জে অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন। কারণ এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। সঙ্গে দ্রুত চার্জিংয়ের ১০ ওয়াটের ক্ষমতা সম্পন্ন অ্যাডাপটার।রেডমি সিরিজের নতুন এই ফোনে রয়েছে ৬.৭১ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। ডিসপ্লে নিরাপদ রাখার জন্য কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। যা সর্বোচ্চ ৬ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনে ভার্চুয়াল ব়্যামের সুবিধাও রয়েছে। যা ১২ জিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে।

মাইক্রো এসডি কার্ড দিয়ে ইন্টার্নাল স্টোরেজও সম্প্রসারণ করা যাবে। ফোনের ব্যাক সাইডে রয়েছে ৮ মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা। ব্যাক ক্যামেরায় মিলবে এলইডি ফ্ল্যাশ। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনের ওজন ১৯৩ গ্রাম।

এই স্মার্টফোনে অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ১৪। যা একদম নতুন। অর্থাৎ ফোনের অপারেটিং সিস্টেম নিয়ে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কানেক্টিভিটির জন্য রয়েছে ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং আনলকের জন্য সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo