ছবিঃ সিএনআই
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: প্রায় ২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের আঙ্গারিয়াপাড়া নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গর্ভণমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট-এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের ৪র্থ প্যাকেজের ভৌত অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। এই প্রকল্পের আওতায় পৌরসভার ৭নং ও ১০ ওয়ার্ডের দুইটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাগণ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...
পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

মন্তব্য (০)