• তথ্য ও প্রযুক্তি

উড়ন্ত গাড়ি বাজারে আনছে মারুতি!

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেকদিন আগেই বিশ্বের বিভিন্ন দেশে উড়ন্ত গাড়ি দেখা গেছে। বিভিন্ন নামিদামি সংস্থা এই গাড়ি এনেছে। তবে তা খুবই কম সংখ্যক। এবার জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি উড়ন্ত গাড়ি আনছে বাজারে। এতদিন পথে মারুতি সুজুকির পেট্রোল ও সিএনজি গাড়ি দেখেছেন। এবার আকাশে উড়তে চলেছে মারুতির সুজুকির নতুন ইলেকট্রিক এয়ার কপ্টার।

নতুন প্রযুক্তির উপর কাজ শুরু করেছে সুজুকি কর্পোরেশন। এই উড়ন্ত গাড়ি বা এয়ার কপ্টার স্কাইড্রাইভ নামে লঞ্চ হতে চলেছে। সড়কপথে ও জলপথে গাড়ির পর এবার আকাশপথে উড়ন্ত গাড়ি নিয়ে আসছে মারুতি সুজুকি। জাপানি সংস্থা সুজুকির সঙ্গে হাত মিলিয়ে এই এয়ার কপ্টার বাজারে আনবে সংস্থাটি।

জানা গেছে, এই এয়ার কপ্টার ড্রোনের থেকে আয়তনে বড় হবে। তবে প্রচলিত হেলিকপ্টারের থেকে আয়তনে ছোট এবং এটি সরাসরি বিল্ডিংয়ের ছাদে ল্যান্ড করবে। পাইলট-সহ তিনজন যাত্রীকে নিয়ে উড়তে পারবে স্কাই ড্রাইভ। পরিবহণ ব্যবস্থায় এটি যোগ হতে পারে খুব শিগগির।

বিজ্ঞাপন

পরিবহণ মাধ্যমে নতুন বিকল্পের সন্ধানে নেমে পড়েছে একাধিক সংস্থা। বিশ্বব্যাপী এই নিয়ে এরই মধ্যে একাধিক অভিনব পরিকল্পনাও সামনে এসেছে। জানা গিয়েছে, ভারতে আনার আগে প্রথমে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই উড়ন্ত গাড়ি লঞ্চ করতে পারে সুজুকি।

২০২৫ সালে জাপানে ওসাকা এক্সপো-তে এই কপ্টার সামনে আনবে সংস্থা। বিক্রির ক্ষেত্রে প্রাথমিক ভাবে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মনোযোগ করা হবে।

মন্তব্য (০)





image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

image

ব্যবহারকারীদের প্রতারণা থেকে বাঁচাতে নতুন ফিচার আনছে হোয়া...

তথ্য প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর ...

image

টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ ‎

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গঠনে ভূমিক...

image

জিমেইলের স্টোরেজ ফুল? জানুন সহজেই খালি করার উপায়

তথ্য প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিন জিমেইল ব্যবহার করতে করতে ইনবক্সে জমে যায়...

image

মহাকাশের রহস্য উন্মোচনে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ উৎ...

নিউজ ডেস্ক: মহাবিশ্বের অদেখা রহস্য খুঁজতে মহাকাশে যাত্রা শুর...

  • company_logo