ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভূমিতে নারীর অধিকার, ভূমিস্বত্ব, সমবায়, পারিবারিক কৃষি ও সরকারি পরিষেবায় নারীর প্রাপ্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এএলআরডি’র সহযোগিতায় বেসরকারি সংস্থা এলডিও'র কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা ও হরিপুর ইউপি সদস্য মো. ওম্বর আলী।
এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন। আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক এস এম হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, মহিতোষ কুমার পাল, এএলআরডি’র প্রোগ্রাম অফিসার মমিনুল হক, ভূমিহীন নেতা আনোয়ার হোসেন, ভূমিহীন নেত্রী ছানোয়ারা খাতুন, নিপা খাতুন প্রমুখ।
সেমিনারে ধারনাপত্র উপস্থাপন করেন মো. আব্দুল মতিন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...
নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...
পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

মন্তব্য (০)