• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় শিয়ালের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ভালাইপুর-রামনগর সড়কে শিয়ালের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।জানা গেছে সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ভালাইপুর-রামনাগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এনামুল হক (৪২)। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মোড়পাড়ার ওয়াজের মণ্ডলের ছেলে এবং আহত এনামুল একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, সোমবার রাতে একই মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে সাইফুল ইসলাম ও এনামুল ভালাইপুর-রামনাগর সড়ক দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন সাইফুল ইসলাম। এ সময় চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি শিয়াল চলে আসে।

 সাইফুল ইসলাম মোটরসাইকেলের ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনা স্থলেই মারা যান সাইফুল। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo