• সমগ্র বাংলা

ঋণের দায়ে ট্রেনে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে লাফ দিয়ে উৎপল চন্দ্র(৩৬)নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখান দীঘি নামক এলাকার রেললাইনে আপ নাইনটিন লোকাল ট্রেনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা গ্রামের কার্তিক চন্দ্র দাসের ছেলে।

সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি কীটনাশক দোকানে কর্মচারী ছিলেন। স্থানীয়দের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে উৎপল চন্দ্র দাস ঋণের দায়ে জর্জরিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানা তিনি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo