• সমগ্র বাংলা

বাজার করে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় বৃদ্ধের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাজার করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী পাথর বোঝাই ট্রলির চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত বাচ্চু একই ইউনিয়নের বন্দরপাড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টুনিরহাট বাজার করে নিজ বাড়িতে ফিরছিলেন বাচ্চু । এক সময় গলেহা বাজারে পৌছালে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে টুনিরহাট গামী দ্রুত একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তিনি। ঘটনার সময় স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে ধাওয়া করে চালক তরিকুল ইসলামকে আটক করে। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সরকারি খাল দখলমুক্ত: ৪০ বছরের অবৈধ স্...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...

image

পাবনায় মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন, গণপিটুনি দিয়ে পু...

পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...

image

ফরিদপুরের সদরপুরে ঘরের চালে বিদ্যুতের তার ছিঁড়ে যুবক নিহত...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...

image

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে...

পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...

image

মাত্র আড়াই মাসে বদলী পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

  • company_logo