প্রতীকী ছবি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে আমবাগান থেকে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামস্থ সাধু মোঃ টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সরদ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রবাস ফেরত ওই ব্যক্তির নাম মোঃ হযরত (৩৩)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি প্রায় মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
স্বজনদের দাবী, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বাবা আব্দুল হান্নান বলেন, ছেলে মাসখানেক আগে দেশে ফিরে শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারনে ছেলে বাড়ি থাকেনা। তেমন যোগাযোগও ছিলোনা। তার মতে, শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। ভাই তুষার বলেন, ভাবীর ভাই নয়ন গত রোববার মুঠোফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। আর আজ লাশ পেয়েছি। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছি। আমরা স্ধুসঢ়;ষ্ঠ বিচার চাই। কুমারখালী থানার উপ পরিদর্শক মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...
পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...
পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...
পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

মন্তব্য (০)