• সমগ্র বাংলা

মার্শাল আর্টে স্বর্ণপদক জয়ী টাঙ্গাইলের হাফিজুরকে আর্থিক সহযোগিতা প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল প্রতিনিধিঃ মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী টাঙ্গাইলের মো. হাফিজুর রহমানকে আর্থিক সহযোগিতা করলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে বিজয়ীর হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক।

স্বর্ণপদক জয়ী মো. হাফিজুর রহমান টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পানকাতরা গ্রামের মো. আমির আলীর ছেলে। সে ধনবাড়ি সরকারি কলেজের এইচ.এস.সি (মানবিক বিভাগ) এর দ্বিতীয় বর্ষের ছাত্র।

সম্প্রতি হাফিজুর ঢাকার মিরপুর স্টেডিয়ামে রয়েল বেঙ্গল ফাইটিং চ্যাম্পিয়শীপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় এবং শেখ কামাল স্মৃতি মার্শাল আর্ট প্রতিযোগিতা ও হাবিব’স এম এম এ একাডেমি ক্লাব ফাইটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় মিক্সড মার্শাল আর্টে স্বর্ণপদক জয় করেন। ঢাকায় উচ্চতর প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম হাফিজুরকে এই আর্থিক সহযোগিতা দিলেন।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo