প্রতীকী ছবি
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা কারাগারের টয়লেট থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় ইকবাল হোসেন (২৫) নামে ধর্ষণ মামলার এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর শজিমেকেও পাঠান সেখানে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
রোববার বিকেল ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির করা হয়।
মৃত ইকবাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর ছিলেন।
বগুড়া জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন জানান, জেলার সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হন ইকবাল। গত ৪ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আলামত থেকে প্রাথমিকভাবে মনে হয়েছে, ইকবাল আত্মহত্যা করেছেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সরকারি খালের ওপর গড়ে...
পাবনা প্রতিনিধি : মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর এ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চ...
পাবনা প্রতিনিধি : সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক, ইভটিজিং, কিশ...
পাবনা প্রতিনিধি : মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার...

মন্তব্য (০)