• সমগ্র বাংলা

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ক সংবেদনশীল সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজন ও ইউনিসেফের অর্থায়নে নাজিমখান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের ফোরামের সাথে শিশু সুরক্ষা ও শিশু অধিকার এবং ডেঙ্গু বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নাজিমখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাজিমখান ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, এনজিও প্রতিনিধি শফিকুল ইসলাম, বাজার কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ।

মন্তব্য (১)





image
image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo