• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নড়াইলের লোহাগড়ায় ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল লোহাগড়া উপজেলায়  দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮৪) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারী)  উপজেলার  ওই বৃদ্ধর নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। 

স্থানীয় সূত্রে জানা যায় , লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গত শুক্রবার রাত নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।

 এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য (০)





image

‎পঞ্চগড়ে এলজিইডির উদ‍্যোগে তিনটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন

১

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়...

image

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভ...

image

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

৩

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় কপিল মন্...

image

চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদযাপন

৪

পাবনা প্রতিনিধিঃ “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদ...

image

ফরিদপুরে প্রভাবশালীর অত্যাচার থেকে রক্ষা পেতে চায় গ্রামবাসী

৫

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় প্রভাবশালী আ: সালাম প্রামানিকের ...

  • company_logo