• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলায় ১৭ জন হুথি যোদ্ধা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় ১৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী।   স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী সানায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ইয়েমেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।  হুতি গোষ্ঠী জানায়, মার্কিন-ব্রিটিশ আগ্রাসনের বোমা হামলায় ইয়েমেনের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন শহিদ হয়েছেন। তাদের লাশ শনিবার ভাবগাম্ভীর্যপূর্ণ মিছিলের মাধ্যমে সানায় জানাজার জন্য নেওয়া হয়।

লোহিত সাগরে জাহাজ সুরক্ষায় ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে আঘাত করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। জানুয়ারির মাঝামাঝি থেকে এ হামলা চালিয়ে যাচ্ছে তারা।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে, তাদের সামরিক বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী হুতিদের বিরুদ্ধে হামলা চালিয়েছে।

ইরান সমর্থিত বিদ্রোহীরা হোদেইদা বন্দরসহ যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে।

মন্তব্য (০)





image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

image

ভারতের মানুষ যেভাবে ইসরাইলকে সমর্থন করে, তা ‘পাগলামির পর্...

নিউজ ডেস্ক : ভারতে ইসরাইলের প্রতি জনসমর্থনকে ‘পাগলামির...

image

আফগানিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক : রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম...

image

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের...

image

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্...

  • company_logo